আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি মন্দিরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্যাপ্টেন বিশাল যাদব নামে এক পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পাইলট।
বৃহস্পতিবার রাতে মন্দিটির গম্বুজে ধাক্কা খেয়ে বিমানটি বিধ্বস্ত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে। খবর: টাইমস অব ইন্ডিয়া।
পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরে রেওয়া জেলায় বিধ্বস্ত হওয়ার পর প্রশিক্ষণ ওই বিমানের পাইলট নিহত হয়েছেন।
মূলত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে এবং বিমানে থাকা এক প্রশিক্ষণার্থী পাইলট এ সময় আহত হন বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
প্রাথমিকভাবে বাজে আবহাওয়া এবং ঘন কুয়াশাকে দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে।
বিমান দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply