মহানবী অন্ধকার যুগের অবসান ঘটিয়ে জ্বেলেছেন চিরসত্যের আলো

নিউজ ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রদর্শিত পথে চলার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বলেছেন, মহানবী অন্ধকার যুগের অবসান ঘটিয়ে জ্বেলেছেন চিরসত্যের আলো। তিনি বিশ্ব শান্তি ও মানবতার পথ প্রদর্শক।

রোববার গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আশেকানে রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারীয়া আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহ সুফি মাওলানা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী।

বঙ্গবন্ধু ইসলামের কল্যাণে কাজ করে গেছেন উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী মসজিদ মাদ্রাসা নির্মাণসহ ইসলামের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আবির্ভাব এক অসাধারণ ও অবিস্মরণীয় ঘটনা। তার ক্ষমা, উদারতা, নারীর প্রতি সম্মান প্রদর্শন, যুদ্ধ কৌশল, শাসনব্যবস্থাসহ বিশ্বশান্তির যে মহান বাণী জগতে প্রচার করেছেন, তা থেকে শিক্ষা নিয়ে যদি আমরা কর্মপন্থা নির্ধারণ করি তাহলে আমাদের মাতৃভূমি হয়ে উঠবে আরও শান্তিময়। বাংলাদেশে যে অসাম্প্রদায়িক সম্প্রতি রয়েছে তা আরও দৃঢ় হবে। প্রিয় নবীর খাঁটি উম্মত হয়ে তার প্রদর্শিত পথে চলার জন্য আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

সভা শেষে দুপুরে মহানগর নাট্যমঞ্চ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি র‌্যালি বের হয়। জিরোপয়েন্ট ঘুরে আবার নাট্যমঞ্চে এসে র‌্যালি শেষ হয়।

এরপর বাদ জোহর দেশ-জাতির কল্যাণ ও বিশ্ব শান্তি কামনা করে মোনাজাত করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহ সুফি মাওলানা সৈয়দ সহিদ উদ্দিন আহমেদ মাইজভান্ডারী।

ঈদে মিলাদুন্নবী/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *