মাঝ নদীতে বাল্কহেডে আগুন

১৩ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, চাঁদপুর): চাঁদপুরে মেঘনা নদীতে হঠাৎ কার্টনবাহী একটি বাল্কহেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর লঞ্চঘাটসংলগ্ন মাঝ নদীতে গ্রিন বয়ার কাছে এমভি ফারুক নামে ওই বাল্কহেডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম জানান, সকালে বাল্কহেডটি বরিশাল থেকে খালি কার্টন নিয়ে ঢাকায় যাচ্ছিল। সাড়ে ৯টায় চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে গ্রিন বয়ার কাছে এলে কার্টনে হঠাৎ আগুন লেগে যায়।

আরও পড়ুন: তেলবাহী জাহাজে বিস্ফোরণ

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের জাহাজ অগ্নিবিনাশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাল্কহেডে থাকা ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ রয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *