মাদক মামলায় খালাস পেলেন শাহরুখপুত্র আরিয়ান

২৭ মে ২০২২ (বিনোদন ডেস্ক): মাদক মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানে।

শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক মামলা থেকে আরিয়ান খানকে মুক্তি দেয়। খবর: হিন্দুস্তান টাইমস।

২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরী থেকে হঠাৎই আটক করা হয় আরিয়ানকে। এর একদিনপর ৩ অক্টোবন তাকে গ্রেফতার দেখানো হয়ে। নিম্ন আদালত বারবার তার জামিন খারিজ করে দেয়। কিন্তু পরে বম্বে হাইকোর্ট জামিন দেয় আরিয়ানকে। ৩১ অক্টোবর আর্থার রোড জেল থেকে বেরিয়ে মান্নতে ফিরে যান আরিয়ান।

ওই ঘটনায় মোট ১৯ জনকে গ্রেফতার করেছিল সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন এনসিবির দল। প্রধান ৩ অভিযুক্ত ছিলেন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচা।

আরিয়ান মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল সেই সময়। শাহরুখের ছেলের কাছে ড্রাগস না-থাকা সত্ত্বেও কেন তিনি গ্রেফতার হলেন তা নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি এনসিবির ঘুস নেয়ার তথ্যও সামনে উঠে আসছিল। অনেকেই দাবি করেছিলেন, ফাঁসানো হয়েছে শাহরুখ খানের ছেলেকে।

এর পর এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ওপর ঘুস নেয়ার অভিযোগ উঠলে আরিয়ানের মামলা তুলে দেয়া হয় এনসিবির সিট টিমের ওপর। সাথে বম্বে হাইকোর্টের তরফে শাহরুখের ছেলেকে রেহাই দেয়া হয় সাপ্তাহিক হাজিরা থেকে। ঠিক হয় প্রয়োজন পড়লেই এনসিবি ডেকে পাঠাবে আরিয়ানকে।

আরিয়ান খান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ