মাদাগাস্কার উপকূলে নৌকাডুবি

২১ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন এখনও প্রায় ৬০ জন।

সোমবার সকালে দেশটির উত্তর-পূর্ব উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। মাদাগাস্কারের কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাদাগাস্কার বন্দর কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে ১৩০ আরোহী ছিল। তাদের মধ্যে ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। যারা নিখোঁজ রয়েছে, তাদের খোঁজে তৎপরতা চলছে। উদ্ধারকাজে স্থানীয় স্বেচ্ছাসেবীরা সাহায্য করছেন।

দুর্ঘটনার কবলে পড়া নৌযানটি ছিল একটি কার্গো জাহাজ। নৌকাটি অবৈধভাবে যাত্রী নিয়ে চলাচলের সময় মাদাগাস্কার উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে বলে জানায় দেশটির বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা আদ্রিয়েন ফ্যাব্রিস বলেন, নৌকাটির ইঞ্জিনে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। পরে নৌযানটি প্রচণ্ড ঢেউয়ে ডুবে যায়। দুর্ঘটনাস্থলে আধা সামরিক বাহিনীর একদল সদস্যকে পাঠানও হয়েছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ।

মাদাগাস্কারের পক্ষ থেকে বলা হয়েছে, নৌকাডুবির ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

নৌকাডুবি/এসকেএম

http://artnewsbd.com     

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *