জিবুতি উপকূলে নৌকাডুবি, নিহত ৩৩

নিউজ ডেস্ক: লোহিত সাগরের জিবুতি উপকূলে নৌকাডুবিতে শিশুসহ অন্তত ৩৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহত অভিবাসীদের সবাই ইথিওপিয়ান। এদের মধ্যে আট বছর বয়সি এক বালক শিশুও রয়েছে।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার মৎস্যজীবীরা কয়েকজন অভিবাসীকে ডুবতে দেখার পর কোস্টগার্ডকে খবর দেয়। পরে উদ্ধারকারীরা ২০ জনেরও বেশি মানুষকে বাঁচাতে সক্ষম হন। অন্যরা নিখোঁজ রয়েছেন।

উদ্ধার করে জীবিতদের জিবুতির উপকূলে গডোরিয়া শহরে নিয়ে আসা হয়। তখন তাদের মধ্যে ভয় এবং আতঙ্ক স্পষ্ট ছিল। সেখানে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, নৌকাটি ৭৭ জন আরোহী নিয়ে ইয়েমেন থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ইথিওপিয়ায় যাচ্ছিল।

নৌকাডুবি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ