মামলামুক্ত হচ্ছেন ‘হাওয়া’র পরিচালক

২৯ আগস্ট ২০২২ (বিনোদন ডেস্ক): ‘হাওয়া’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও অংশীজনদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে কয়েকটি সিনেমা আবার দর্শকদের হলে ফিরিয়ে এনেছে। সেই সিনেমাগুলোর একটি ‘হাওয়া’। এর পরিচালকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সেই মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, যে কর্মকর্তা মামলা করেছে তাকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কারণ দর্শানেরও নোটিশ দেয়া হয়েছে। আইনের যদি ব্যত্যয় হয়ে থাকে তাহলে পরিচালককে নোটিশ করতে পারতো। সরাসরি কোর্টে গিয়ে মামলা করা সমীচীন হয়নি বলে আমি মনে করি।

উল্লেখ্য, স্যুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রীয় সফরে থাকা অবস্থায় ডক্টর হাছান মাহমুদ মামলা সম্পর্কে জানতে পারেন। সেখানেই মামলা সম্পর্কে জানতে পেরে এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

হাওয়া/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *