মারা গেছেন অভিনেত্রী শর্মিলী আহমেদ

৮ জুলাই ২০২২ (বিনোদন ডেস্ক): মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী শর্মিলী আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার ভোরে তিনি রাজধানীর উত্তরায় নিজ বাসায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি। বনানীতে স্বামীর কবরে শর্মিলী আহমেদকে সমাহিত করা হবে বলেও জানিয়েছেন ওয়াহিদা মল্লিক।

জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়সে। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

অভিনয়জীবনে মায়ের চরিত্রে এত বেশি অভিনয় করেছেন যে বিনোদন অঙ্গনে তিনি সবার কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন। সবাই তাকে ‘শর্মিলী মা’ বলেই ডাকত। তার সাবলীল অভিনয়ে বাঙালি নারীর চরিত্র ফুটে উঠেছে। বাঙালি মায়েদের সহিষ্ণুতা, সংসারের জন্য ত্যাগ ও আমৃত্যু লড়াইয়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার অভিনয়ে।

শর্মিলী আহমেদ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ