১ এপ্রিল ২০২২ (নিউজি ডেস্ক): বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস জানান, শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, হাসান আরিফ কয়েক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে ছিলেন। তার লাশ এখনও হাসপাতালে। দাফনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে গত ৩ ডিসেম্বর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে তার হার্ট অ্যাটাকও হয়।
হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। ৮০’র দশকের মাঝামাঝি থেকে তিনি আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














