২১ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): কুয়েতের প্রয়াত আমির শেখ সাবাহের ছেলে ও প্রথম উপপ্রধানমন্ত্রী শেখ নাসের সাবাহ আল আহমদ আল সাবাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছেলো ৭২ বছর।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। শেখ নাসের সাবাহ আল আহমদ আল সাবাহর দাফনকার্য স্থানীয় সময় সোমবার সম্পন্ন হবে।
২০১৭ সাল থেকে কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শেখ নাসের সাবাহ আল আহমদ আল সাবাহ। এর আগে ২০০৬ সালে রয়েল কোর্টের প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। ১৯৯০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
কুয়েত/এসকেএম
















Leave a Reply