মারা গেছেন নায়ক ওয়াসিম

১৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ওয়াসিম মারা গেছেন। বেশ কিছুদিন ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন।

শনিবার (১৮ এপ্রিল) রাতে তিনি রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চিত্রনায়ক ওয়াসিম অভিমান করে দীর্ঘদিন সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন।

এক সময়ের রোমান্টিক অ্যাকশন হিরো ওয়াসিম অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে বে-দ্বীন, দোস্ত দুশমন অন্যতম। তিনি এক দশকেরও বেশি সময় ফোক ফ্যান্টাসি চলচ্চিত্রের নায়ক হিসেবে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন।

চিত্রনায়ক ওয়াসিমের ভাই এসএম শফি ছিলেন গুনী নির্মাতা। তার ভাবী ছিলেন একসময়ের তরুণদের হার্টথ্রব নায়িকা অলিভিয়া।

নায়ক ওয়াসিম বিয়ে করেন আরেক সারা জাগানো নায়িকা রোজীর ছোট বোনকে। রোজী সে সময় ছিলেন বরেণ্য সিনেমাটোগ্রাফার এমএ সামাদের স্ত্রী।

বাংলা চলচ্চিত্রের সোনালী যুগে তিনি কবরী, ববিতা, শাবানা, নতুন, অঞ্জনা, অঞ্জু  ঘোষের সাথে জুটি বেঁধে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন।

নায়ক ওয়াসিম/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *