১৯ জুলাই ২০২২ (বিনোদন ডেস্ক): করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী ভূপিন্দর সিং। তার বয়স হয়েছিল ৮২ বছর।
সোমবার রাত পৌনে ৮টার দিকে এ সংগীতশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।
জানা যায়, বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এ শিল্পী। একাধিকবার মূত্রনালির সংক্রমণে ভুগেছেন।
করোনায় আক্রান্ত হয়ে ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভূপিন্দর সিং। চিকিৎসাধীন হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে মারা যান তিনি।
তার স্ত্রী মিতালী সিং বলেন, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভূপিন্দরজির।
ভূপিন্দর সিং/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply