২০ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন তুরস্কের রেসলার রেসিত কারবাকাক। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
তুরস্কের রেসলিং ফেডারেশন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এই রেসলারের মৃত্যুতে শোক জানিয়েছেন তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী মেহমেত মুহাররম কাসাপোগলো।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রেসলার কারবাকাক। বৃহস্পতিবার হার্টঅ্যাটাকে মারা যান তিনি। বুরসা উত্তরপ্রদেশে তাকে সমাহিত করা হবে।
১৯৮৪ সালে লসঅ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ফ্রি স্টাইল ক্যাটাগরিতে যোগ দিয়েছিলেন কারবাকাক। রেসলিং থেকে অবসরে যাওয়ার পর তুরস্কের জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি।
খেলা/এসকেএম















Leave a Reply