মারা গেলেন লেখক জন ক্যারি

১৪ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রিটেনের বিখ্যাত গোয়েন্দা উপন্যাসের লেখক জন লে ক্যারি। তার বয়স হয়েছিলো ৮৯ বছর।

শনিবার সন্ধ্যায় ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কর্নওয়ালে মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে। খবর: আল জাজিরার।

জনি গেলার ক্যারি বলেন, ইংরেজি সাহিত্যের এক মহিরুহুকে আমরা হারালাম। তার মেধা, লেখনির ক্ষমতা অতুলনীয়। আমি হারিয়েছি বন্ধুকে। হারিয়েছি মেনটরকে-যার থেকে সব সময় অনুপ্রেরণা খুঁজতাম।

লেখকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জন লে ক্যারি করোনা নয় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শনিবার রাতে মারা গেছেন।

ক্যারির প্রায় ২৫টির গোয়েন্দা উপন্যাস থেকে সিনেমা বানানো হয়েছে। তার আসল নাম ডেভিড জন মুর কর্নওয়েল হলেও জন লে ক্যারি নামেই পরিচিতি পান।

বিশ্বব্যাপী তিনি আলোচনায় আসেন ১৯৬৩ সালে, দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড প্রকাশিত হওয়ার পর।

আন্তর্জাতিক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *