ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলা

০৩ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে অন্তত ১০টি রকেট হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন মারোট্টো এমন দাবি করেছেন। খবর: এএফপি।

বুধবার সকাল ৭টা ২০ মিনিটে মার্কিন সেনাদের অবস্থান করা ওই বিমানঘাঁটিতে রকেট হামলা হয়েছে।

গত সপ্তাহে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় মার্কিন হামলায় অন্তত ১৭ মিলিশিয়া নিহত হয়েছেন। এরপর প্রথম কোনও মার্কিন ঘাঁটিতে বুধবার হামলা হয়েছে।

ইরাকি নিরাপত্তা বাহিনী বলছে, সকালে বিমানঘাঁটিতে ১০টি গ্রাড-টাইপ রকেট আঘাত হেনেছে। রকেটগুলো ইরানের আরাশ মডেলের।

রকেট হামলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *