মা…

ভারতের আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স ঊমা অধিকারী। কিছুদিন আগে নিজে মা হয়েছেন। তাই এক সদ্যজাত শিশুর কান্না সইতে পারলেন না তিনি। এগিয়ে এলেন পৃথিবীতে আসা নতুন শিশুর মা হয়ে।

স্বামী ও সন্তানের সাথে ঊমা অধিকারী। ছবি: ফেসবুক থেকে নেয়া

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কোলকাতার আর জি কর হাসপাতালে জন্ম নেয় এক শিশু। সি সেকশন করে সন্তান প্রসবের কারণে প্রসূতির পক্ষে সম্ভব ছিল না সদ্যজাত সন্তানকে দুধ খাওয়ানো। কিন্তু শিশুটির খাবার প্রয়োজন। করোনার ভয়ে অন্য কোন প্রসূতি এগিয়ে আসেনি দুধ খাওয়ানোর জন্য। এমন পরিস্থিতিতে এগিয়ে এলেন সিস্টার ঊমা।

সিস্টার ঊমা এগিয়ে এলেন মায়ের মমতা নিয়ে। কোলে তুলে নিলেন শিশুটিকে। সব ধরনের সাবধানতা অবলম্বন করে শিশুটিকে বুকের দুধ দিলেন।

ঊমা জানালেন, এই ঘটনায় তার স্বামী প্রথমে ভয় পেয়েছিলেন। তিনি তার স্বামীকে আশ্বস্ত করেন। এরপর স্বামী মেনে নেন বাপারটা।

উল্লেখ্য, হাসপাতালের নার্স হওয়ার কারণে লকডাউনের শুরুতে প্রতিবেশীদের কাছে হেনস্থা হয়েছিলেন ঊমা অধিকারী। তার মাধ্যমে পুরো এলাকা সংক্রমিত হতে পারে বলে মনে করেছিলেন প্রতিবেশীরা। পুলিশের সহায়তা নিয়ে এবং পুরো পরিবারের স্ক্রিনিং করিযে রেহাই পেয়েছিলেন ঊমা।

ঊমার এই মাতৃত্বের অহংকার ছড়িয়ে গেছে বিশ্ব মিডিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *