আন্তর্জাতিক ডেস্ক: মিসরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরুভূমির আসুইত-খাড়গা মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে ভারি পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন।
বুধবারের দেশটির চিকিৎসা ও নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিবেশী লিবিয়ার সাথে দীর্ঘ সীমান্ত নিউ ভ্যালি প্রদেশের আসুইত-খাড়গা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
মিসরের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এমইএনএ নিউ ভ্যালির গভর্নর মোহাম্মদ এল-জামলুতকে উদ্ধৃত করে জানিয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে আসতে ঘটনাস্থলে ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
মিসরে বেশিরভাগ সড়ক দুর্ঘটনার কারণ বেপরোয়া গাড়িচালনা, ট্রাফিক নিয়মকানুনের শিথিলতা ও সড়কের বেহাল অবস্থা। ২০২১ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৭১০১ জনের মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply