মুম্বাইয়ে শ্যুটিংসেটে আহত শাকিব খান

বিনোদন ডেস্ক: ঢালিউডের মেগাস্টার শাকিব খান সম্প্রতি ভারতে তার নতুন সিনেমা ‘বরবাদ’-এর শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন। মুম্বাইয়ের একটি শ্যুটিং সেটে অ্যাকশন দৃশ্যের অভিনয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শ্যুটিংয়ের সময় একটি দরজায় প্রচণ্ড আঘাত পেয়ে শাকিব খান চোখের উপরের অংশে গুরুতর আঘাত পান।

ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক সেবা দেয়ার পাশাপাশি শাকিব খানের সিটি স্ক্যান করান।

সিনেমার পরিচালক মেহেদীর বরাত দিয়ে জানা যায়, শাকিব খান এখন বিপদমুক্ত আছেন। এই দুর্ঘটনার কারণে শ্যুটিংয়ে সাময়িক বিঘ্ন ঘটলেও শাকিব শিগগিরই সুস্থ হয়ে আবারও শ্যুটিংয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমার বেশিরভাগ শ্যুটিং হবে ভারতের বিভিন্ন লোকেশনে। আগামী বছরের রোজার ঈদে এটি মুক্তির কথা রয়েছে।

শাকিব খান/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *