মৃতের সংখ্যা বেড়েই চলছে

৩০ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২১২ জন। আগের দিনের চেয়ে ২৭ জন কম মারা গেছেন। গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ১১৯ জন পুরুষ ও ৯৩ জন নারী।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ২০ হাজার ৪৬৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৪৪ জনের। এতে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ।

দেশে এ পর্যন্ত ৭৭ লাখ ৯ হাজার ৯১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত মেহের আফরোজ শাওন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ