মৃতের সংখ্যা ২০০ জনের নিচে নামলো

১৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ১৮৭ জন মারা গেছেন। গতকাল মারা গিয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ জন। গতকালের চেয়ে আজ ৩৯ জন কম মারা গেছেন। টানা পাঁচ দিন পর দেশে মৃতের সংখ্যা দুইশ’র নিচে নামলো।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, এ পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৭ হাজার ৪৬৫ জন মানুষ মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ১৪৮ জনের শরীরে। গতকাল শনাক্ত হয়েছিলেন ১২ হাজার ২৩৬ জন। গতকালের চেয়ে আজ ৮৮ জন কম শনাক্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: http://artnews.com.bd/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d/

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com