৯ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের প্রান্তিক খামারিদের দোরগোড়ায় আধুনিক ও জরুরি প্রাণিচিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে মোবাইল ভেটেনারী ক্লিনিক চালু করা হয়েছে। এই ক্লিনিক দেশের প্রাণিসম্পদ খাতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
বুধবার প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম। মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের সারসংক্ষেপ উপস্থাপন করেন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আগে প্রাণীকে নিয়ে যেতে হতো ডাক্তারের কাছে। এখন ডাক্তার চলে যাবে প্রাণীর কাছে। শেখ হাসিনার উপহার, প্রাণীর কাছে ডাক্তার। প্রাণীর তাৎক্ষণিক চিকিৎসায় প্রান্তিক খামারিদের কাছে ভেটেরিনারি ক্লিনিক পৌঁছে দেয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ৬১ টি উপজেলায় ৬১ টি ক্লিনিক বিতরণ করা হচ্ছে। পরবর্তী ধাপে আরও ১৮০টি ভেটেরিনারি ক্লিনিক বিতরণ করা হবে। শেষ ধাপে আরও ১১৯টি ক্লিনিক বিতরণ করা হবে।
শ ম রেজাউল করিম/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply