যাত্রী বোঝাই ফেরিতে আগুন

১৮ ফেব্রুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): দুই শতাধিক যাত্রী নিয়ে গ্রিসের ইগোমেনিৎসা ছেড়ে ইতালীয় বন্দর ব্রিন্ডিসির দিকে যাওয়ার সময় একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার গ্রিস ও ইতালির মধ্যবর্তী আয়োনিয়ান সাগরে কর্ফুর কাছে এই ঘটনা ঘটে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

গ্রিসের কোস্টগার্ড জানায়, ইতালির গ্রিমালডি লাইনসের মালিকানাধীন ওই ফেরিতে ২৩৯ জন যাত্রী ও ৫১ জন কর্মী ছিলেন। সব আরোহী লাইফবোটে উঠতে পেরেছেন কী না তা নিশ্চিত হওয়া যায়নি বলে বিবিস জানিয়েছে।

গ্রিস ও ইতালি, দুই দেশের নৌযানই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ইউরোফেরি অলিম্পিয়া নামের ফেরিটি গ্রিসের ইগোমেনিৎসা ছেড়ে ইতালীয় বন্দর ব্রিন্ডিসির দিকে যাওয়ার সময় ডেকে আগুন লাগে বলে জানা গেছে। আগুন লাগার পর ক্যাপ্টেন যাত্রী ও ক্রুদের জাহাজ ছেড়ে যেতে বলেন।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ