যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

৫ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাজ্য): যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এ জয়ের মধ্য দিয়ে তিনিই হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।

সোমবার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে দেখা করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তিনি।

উল্লেখ্য, গত ৭ জুলাই কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করার ঘোষণা দেন। এরপরই শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া।

সবশেষ প্রক্রিয়ায় টিকে ছিলেন ঋষি সুনাক ও লিজ ট্রাস। পরে পার্টির সদস্যরা ঋষি সুনাক ও এবং লিজ ট্রাসকে ভোট দেন। সব প্রক্রিয়া শেষে লিজ ট্রাস কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান স্যার গ্রাহাব ব্রাডি জানিয়েছেন, লিজ ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬ ভোট। অন্যদিকে সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ ভোট। সব সদস্যের মধ্যে ৮২ দশমিক ৬ শতাংশ ভোটার তাদের ভোট দেন।

লিজ ট্রাস/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *