যুদ্ধকালীন সরকার গঠন করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে হামাসের হামলার পরিপ্রেক্ষিতে বিরোধী দলকে সাথে নিয়ে যুদ্ধকালীন ঐকমত্যের সরকার গঠন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐক্যবদ্ধভাবে শত্রুদের মোকাবেলা করা এই সরকারের উদ্দেশ্য।

রাজনৈতিক বৈরিতা সরিয়ে রেখে বিরোধী নেতা বেনি গাৎজকে সাথে নিয়ে বুধবার যুদ্ধকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।

এ সময় হামাস সদস্যদের হুঙ্কার দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি হামাস সদস্য এখন একজন মৃত মানুষ।

বিরোধী দলীয় নেতা গাৎজ বলেছেন, এখন যুদ্ধের সময় এবং নতুন সরকার পৃথিবী থেকে হামাস নামের নিশানা উড়িয়ে দিতে প্রস্তুত।

এই নেতা আরও বলেন, সরকার এবং নিরাপত্তা বাহিনীকে বিরোধী দলগুলো পুরোপুরি সমর্থন দিয়ে যাবে।

হামাস-ইসরাইল সংঘর্ষের ৬ষ্ঠ দিনে দুপক্ষের ২৪০০ লোক নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচ সহস্রাধিক মানুষ।

যুদ্ধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ