রনিল বিক্রমাসিংহে শ্রীলংকার নয়া প্রধানমন্ত্রী

১২ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, কলম্বো): শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে। তিনি ২২৫ সদস্যের শ্রীলঙ্কান সংসদে ক্রস-পার্টি’র সমর্থন নিয়ে একটি ঐক্য সরকারের প্রধান হয়েছেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্টের অফিসিয়াল হাউসে শপথ নেন তিনি। খবর: এএফপি।

খবরে বলা হয়, শপথ নেয়ার পর বিক্রমাসিংহে ওয়ালুকারমা মন্দিরে যান। ৭৩ বছর বয়সী বিক্রমাসিংহে ১৯৯৩ সাল থেকে শ্রীলংকার পাঁচবারের প্রধানমন্ত্রী ছিলেন।

এর আগে ব্যাপক বিক্ষোভের মধ্যে গত সোমবার শ্রীলংকার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজাপাকসে। এরপর বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন রনিল বিক্রমাসিংহে।

মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় শ্রীলংকার মন্ত্রিসভা। এরপর চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

এক বিবৃতিতে গোতাবায়া রাজাপাকসে বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দেশ পরিচালনায় নতুন সরকার গঠনে পদক্ষেপ নিচ্ছি। সংসদের হাতে আরও ক্ষমতা দেয়ার জন্য কিছু সাংবিধানিক সংস্কার করা হবে।

শ্রীলংকা/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ