নিউজ ডেস্ক: রমজানের কারণে বাংলাদেশিদের ভারতীয় ভিসার আবেদনের ক্ষেত্রে সময়ে পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা আবেদন সেন্টার। আগামী ১২ মার্চ থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভিসা আবেদন সেন্টারে নতুন নিয়মে প্রতিবেশী দেশটিতে যেতে ভিসার আবেদন গ্রহণ করা হবে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, রমজানের জন্য আগামী ১২ মার্চ থেকে শুধু রাজধানীর যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা সেন্টারে বিকেল ৩টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে।
এছাড়া বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকাল সাড়ে ৩টার আগে আইভ্যাক জিএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ইন্ডিয়ান ভিসা/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














