নিউজ ডেস্ক: রাজধানীর লালবাগের আল মদিনা মার্কেটে আগুন লেগেছে। সোমবার বেলা ১টা ৩৫ মিনিটে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের পরিদর্শক আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান।
আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।
বর্তমানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে জানা গেছে।
আগুনের এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।
প্রথমে ফায়ার সার্ভিস জানতে পেরেছিল, লালবাগের মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন লেগেছে। পরে তারা জানায়, আল মদিনা মার্কেটে আগুন লেগেছে।
আগুন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply