রাশিয়াকে চাপে রাখতে নতুন পদক্ষেপ

২৩ জুন ২০২২ (নিউজ ডেস্ক): জার্মানিতে অনুষ্ঠেয় জি-৭ সম্মেলনে নেতারা ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে চাপের মুখে রাখতে নতুন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেবেন।

বুধবার যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর: এএফপি।

ওই কর্মকর্তা বলেন, আমরা রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করতে কঠোর প্রস্তাব গ্রহণ করবো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বাভারিয়ায় এ সম্মেলনে যোগ দিবেন। ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের নেতারা ও এতে অংশ নেবেন।

বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর এ সংস্থা রাশিয়াকে শাস্তি দেয়ার ব্যাপক অর্থনৈতিক ও কূটনৈতিক প্রচারণা চালাচ্ছে।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত জি-৭ সম্মেলনে অংশগ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটো সামরিক জোটের এক সম্মেলনে যোগ দিতে মাদ্রিদ যাবেন।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মার্কিন কর্মকর্তা বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয় সম্মেলনে বক্তব্য দেবেন। তবে তিনি যুদ্ধে জড়িয়ে পড়া তার দেশ থেকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেবেন।

আরও পড়ুন: দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

উল্লেখ্য, রাশিয়া গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। তারা পশ্চিমাপন্থী দেশটির দক্ষিণের বিস্তৃত এলাকা নিজেদের দখলে নিয়েছে। এখনও পূর্বাঞ্চলে লড়াই অব্যাহত রয়েছে।
জি-৭/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *