রাশিয়ার আরও একটি বিমানঘাঁটিতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দুই বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর দেশটির তৃতীয় আরেকটি বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত রুশ শহর কুরস্কের কর্মকর্তারা একটি বিমানঘাঁটির ওপর কালো ধোঁয়ার কুণ্ডলীর ছবি প্রকাশ করেছেন। খবর: আলজাজিরা।

স্থানীয় গভর্নর রোমান স্টারভয়েট বলেন, সেখানে একটি তেল স্টোরেজ ট্যাংকে বোমাবর্ষণ করা হয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পর জরুরি পরিষেবা কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সমর্থ হয়েছে।

ইউক্রেনের তরফে এ ঘটনায় নিজেদের দায় স্বীকার করা হয়নি। তবে দৃশ্যত এমন খবর উদযাপন করেছেন দেশটির কর্মকর্তারা।

কুরস্ক শহরের এ বিমানবন্দরটি বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হয়। এর পাশাপাশি রুশ বাহিনীও বিমানবন্দরটি ব্যবহার করে থাকে। মঙ্গলবারের ঘটনায় নিউইয়র্ক টাইমসের হাতে আসা বিভিন্ন ভিডিওতেও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে স্বতন্ত্রভাবে এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *