আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় স্পুতনিক ভি করোনার টিকা তৈরিতে সহায়তাকারী বিজ্ঞানী আন্দ্রে বোটিকভকে তার অ্যাপার্টমেন্টে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৪৭ বছর বয়সী বোটিকভ রাশিয়ার গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ইকোলজি অ্যান্ড ম্যাথমেটিকসের একজন জ্যেষ্ঠ গবেষক ছিলেন। গত বৃহস্পতিবার তাকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। রুশ তদন্তকারীদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে তাস।
করোনা টিকা নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে এই ভাইরোলজিস্টকে ‘অর্ডার অব মেরিট ফর দ্য ফাদারল্যান্ড’ পুরস্কারে ভূষিত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যে ১৮ বিজ্ঞানী ২০২০ সালে স্পুতনিক ভি টিকা তৈরি করেছিলেন, তাদের একজন বোটিকভ।
রুশ তদন্তকারী কর্তৃপক্ষ এক টেলিগ্রাম বিবৃতিতে বলেছে, তারা বোটিকভের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করছে।
তদন্তকারীদের তথ্যমতে, গ্রেফতার যুবকের বয়স ২৯ বছর। তার সাথে বোটিকভের সাথে তর্কবিতর্ক হয়েছিল। একপর্যায়ে তিনি বোটিকভকে বেল্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যাকাণ্ড শেষে তিনি পালিয়ে যান।
রুশ তদন্তকারী সংস্থা জানিয়েছে, বোটিকভের লাশ উদ্ধারের পরপরই সন্দেহভাজন যুবককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেছেন। তাকে ইতোমধ্যে অভিযুক্ত করা হয়েছে। অতীতে তার অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে। গুরুতর অপরাধের অভিযোগে তিনি আগে বিচারের মুখোমুখি হয়েছিলেন।
রাশিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply