০৬ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, রাশিয়া): রাশিয়ার নিখোঁজ সেই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ওখোতস্ক সাগর ও উপত্যকার কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার নিখোঁজ হওয়া বিমানটির কেউ বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্মকর্তারা। খবর: রয়টার্স।
কর্মকর্তারা জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। হেলিকপ্টারের সাহায্যে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।
এর আগে রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাওয়ার সময় নিখোঁজ হয়।
রাশিয়ান আরটি সংবাদমাধ্যম জানায়, বিমানটি অ্যান্টোনভ এন-২৬ মডেলের। কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্রাফ্রিক কন্ট্রোলারের সাথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমান বিধ্বস্ত/এসকেএম















