রাশিয়ায় বিশ্ববিদ্যালয় গোলাগুলি

২০ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বন্দুকধারী শিক্ষার্থীর গুলিতে অন্তত আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত পারম স্টেট ইউনিভার্সিটিতে এ গুলির ঘটনা ঘটে। খবর: এএফপি।

রাশিয়ায় বড় ধরনের অপরাধের তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থী এ গুলি ছোড়েন। সন্দেহভাজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককালে তিনি আহত হন।

চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বিচারে গুলির ঘটনা ঘটল। কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে খুব কমই গুলির ঘটনা ঘটে। তা ছাড়া দেশটিতে বৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনাও বেশ কঠিন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে। এতে দেখা যায়, আগ্নেয়াস্ত্রধারী এক ব্যক্তি ক্যাম্পাসের মধ্য দিয়ে হাঁটছেন। তার মাথায় হেলমেট, গায়ে কালো রঙের ‘ট্যাকটিক্যাল’ পোশাক। ক্যাম্পাসে হামলাকালে কেউ একজন ভিডিওটি ধারণ করেন।

রাশিয়া/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *