৯ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের বুচা শহরে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনে রাশিয়া ও বেলারুশের প্রায় ২ হাজার ৬০০ সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এ ঘোষণা দিয়েছেন। খবর: রয়টার্স।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, রাশিয়ার সেনাবাহিনীর ২৫৯৬ জন সদস্য এবং বেলারুশের ১৩ সেনা কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তাদের পরিবারও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
এক বিবৃতিতে ব্লিংকেন বলেছেন, বুচায় নৃশংসতায় জড়িত রুশ সেনাদের সহায়তাকারীরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ সেনারা বুচা ছেড়ে যাওয়ার পর শত শত বেসামরিক লোককে সেখানে মৃত অবস্থায় পাওয়া গেছে।
রুশ কর্মকর্তারা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্র/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply