১৬ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইউক্রেন): রাশিয়ার সাথে সাত সপ্তাহের যুদ্ধে এখন পর্যন্ত আড়াই থেকে তিন হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া অন্তত ১০ হাজার জনের মতো আহত হয়েছেন।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে হতাহত হওয়ার এ সংখ্যা জানিয়েছেন জেলেনস্কি। এ ছাড়া তিনি রাশিয়ার পারমাণবিক হামলার হুমকির বিষয়েও সতর্ক করেন।
এক মাস আগে জেলেনস্কি জানিয়েছিলেন এক হাজার ৩০০ সেনা মারা যাওয়ার কথা। তবে গতবারের মতো এবারও তিনি এর চেয়ে বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেন।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর একের পর এক মৃতদেহের সন্ধান পাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।
বোরোদিয়াঙ্কা এবং মাকারভ শহর থেকে রুশ সেনারা চলে যাওয়ার পর ধ্বংসস্তুপ অপসারণের কাজ এখনও চলছে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply