৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রোববার স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মমতা। গণনা যত এগোয়, মমতার ভোটের ব্যবধান তত বাড়ে। মোট ২১ রাউন্ড ভোট গণনা হয়। গণনা শেষে মমতা ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয় পান। খবর: এনডিটিভি।
এ আসনের উপনির্বাচনে মমতার জয় নিয়ে অবশ্য কোনও সংশয় ছিল না তৃণমূল শিবিরের। সব সমীকরণ ছিল শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে।
ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের বেশি। গত ২৬ এপ্রিলের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।
২০১১ সালেও মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে।
মমতা বন্দ্যোপাধ্যায়/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply