রেলিং ভেঙে নদীতে বাস

১৮ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে একটি বাস নর্মদা নদীতে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার আগরা-মুম্বাই হাইওয়ে হয়ে ইনদোর থেকে পুণে যাওয়ার পথে মহারাষ্ট্র সরকারের ওই বাসটি নদীতে পড়ে যায়। খবর: এনডিটিভি।

খবরে বলা হয়, রাস্তা পিচ্ছিল হওয়ায় ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরমধ্যেই উদ্ধার অভিযান চালানো হয়। বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক ট্যুইট বার্তায় দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। বলেছেন, জেলা প্রশাসনের একটি দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বাসটি সরিয়ে নেয়া হয়েছে। আমি খারগন, ধার জেলার প্রশাসনের সাথে সার্বক্ষণ যোগাযোগ করছি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

দুর্ঘটনায় পর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও। তিনি এক ট্যুইট বার্তায় বলেন, মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। উদ্ধার কাজ চলছে এবং স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।

দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *