১৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, নোয়াখালী): সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন নোয়াখালীর হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন। কঠোর লকডাউনের শুরুর দিনে প্রথম রোজা উপলক্ষ্যে তিনি এ আয়োজন করেন।
দেরিতে পাওয়া খবরে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবে তিনি এ অনুষ্ঠানের আয়োজন করেন। সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ একশ’রও বেশি মানুষ এই নৈশভোজে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, তিনি প্রথমে মনে করেছেন মানুষের উপস্থিতি কম হবে। কিন্তু যাওয়ার পর দেখেন অনেক লোকের উপস্থিতি। পরিবেশ দেখে চলে আসার ইচ্ছা থাকলেও সামাজিকতার কারণে চলে আসা সম্ভব হয়নি।
লকডাউন অমান্য করে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি শতাধিক লোকের উপস্থিতিতে এমন আয়োজন করায় সমালোচনার ঝড় বইছে উপজেলাজুড়ে। এমন অবস্থায় আয়োজক ইউএনও ইমরান হোসেন বলেন, এটি বড় ধরনের কোন আয়োজন ছিল না। সাদামাটা একটা ইফতার পার্টির আয়োজন করা হয়। খুব বেশি লোকসমাগমও হয়নি।
ইউএনও/আরএম/কিউটি
















Leave a Reply