২৫ ডিসেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): ঢাকাই সিনেমার অন্যতম খল অভিনেতা আমির সিরাজী অসুস্থ হয়ে রাজধানীর রামপুরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বাংলাদেশ চলিচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে জায়েদ খান লেখেন, শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও সবার প্রিয় অভিনেতা আমির সিরাজী ভাই কিছুক্ষণ আগে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ সহায় হোন।
‘রাধা কৃষ্ণ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া আমির সিরাজী দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রায় ৭০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আমির সিরাজী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply