৭ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব-এর সাথে ভার্চ্যুয়াল বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক এই বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতির জন্য বাংলাদেশের নাগরিকদের জন্য লাল-তালিকাভুক্ত ভ্রমণ বিধিনিষেধ পর্যালোচনা করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বৈঠকে ইউরোপে সফররত পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, বাংলাদেশে টিকাদান কার্যক্রম জোরদার হয়েছে। বর্তমানে কোভিড সংক্রমণ ৯ দশমিক ৮২ শতাংশে নেমেছে। তাই আটকাপড়া ৭ হাজারেরও বেশি ব্রিটিশ-বাংলাদেশীর দুর্ভোগের বিষয় বিবেচনা করে যুক্তরাজ্যের উচিত বাংলাদেশকে কোভিড লাল-তালিকা থেকে বাদ দেয়া।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, যুক্তরাজ্য বিষয়টি পর্যালোচনা করবে এবং তার সরকার বাংলাদেশে কোভিড সংক্রমণ হ্রাসের বিষয়ে ভালোভাবে অবগত।
তিনি বলেন, বাংলাদেশের ঘন ঘন জিনোমিক সিকোয়েন্সিং ডেটা আপলোডের ভিত্তিতে ব্রিটিশ সরকার লাল-তালিকায় বাংলাদেশের বিষয়টি পর্যালোচনা করবে।
আরও পড়ুন: টিকা প্রদানে অব্যবস্থাপনা ও নিবন্ধনকারীদের সাথে দুর্ব্যবহার
যুক্তরাজ্যের সাথে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা বলেন মোমেন। মহামারী পরবর্তী অর্ডার বাতিল এবং যুক্তরাজ্যের খুচরা বিক্রেতাদের অর্থ পরিশোধ না করার বিষয়টি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়। এ কারণে আহবান জানানো হয়, বাংলাদেশের পোশাক শিল্পের ক্ষতি সামাল দিতে ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের শূন্য শুল্কের জিএসপি সুবিধার মেয়াদ বাড়ানোর।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বৈঠকে যোগ দেন।
পররাষ্ট্রমন্ত্রী/আরএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply