২৭ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): লিবিয়ার বন্দর শহর খুমসের উপকূলে নৌকাডুবির ঘটনায় ৫৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।
সোমবার জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে।
আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি এক টুইটে বলেছেন, মৎসজীবী ও কোস্ট গার্ডের উদ্ধার করা জীবিতরা জানিয়েছেন, ডুবে যাওয়াদের মধ্যে অন্তত ২০ জন নারী ও দুটি শিশু ছিল।
তিনি জানান, দুর্ঘটনার সময় ওই নৌকাটিতে কমপক্ষে ৭৫ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ওই নৌকা থেকে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শরণার্থীরা নাইজেরিয়া, ঘানা এবং গামবিয়ার নাগরিক।
নৌকাডুবি/এসকেএম















