২৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে একই দিনে দেশে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। মরণঘাতি এই ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৪৭ জন। এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া, নমুনা পরীক্ষায় একদিনে ১৫ হাজারেরও বেশি মানুষের শরীরে মরণঘাতি ভাইরাসটি শনাক্ত হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৯ হাজার ৫২১ জন মানুষ মারা গেছেন।
আরও পড়ুন: টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস, কেটে গেছে সঙ্কট
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৫ হাজার ১৯২ জনের শরীরে। দেশে এ পর্যন্ত ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
করোনা/টিটি/আরএম















