শপথ নিলেন ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি।

শনিবার রাজধানী রোমে প্রেসিডেন্টর বাসভবন কুইরিনাল প্রাসাদে প্রেসিডেন্ট সার্জিও ম্যাত্তারেলার সামনে শপথ নেন তিনি।

জর্জিয়া মেলোনি শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন। মেলোনির দল ‘ব্রাদার্স অফ ইতালি পার্টি’ ২৫ সেপ্টেম্বরের আইনসভা নির্বাচনে জয়ী হয়েছিল কিন্তু সরকার গঠনের জন্য দলের বাইরের জোটের সমর্থনের প্রয়োজন ছিল।

মেলোনির নিয়োগ ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ব্রাদার্স অফ ইতালি পার্টির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এই দল আগে কখনও সরকারে ছিল না। প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরপরই ৬ নারীসহ ২৪ মন্ত্রীর নাম ঘোষণা করেছেন। এদিন শপথ নেন তারাও।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতালির ৬৮তম সরকারের প্রধান হলেন মেলোনি। এ সরকার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাগির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রশাসনের স্থলাভিষিক্ত হবে।

ইতালি/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *