শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

১৫ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, শ্রীলঙ্কা): প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

শুক্রবার দুপুরে রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। দেশটির প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া তাকে শপথ বাক্য পাঠ করান।

আরও পড়ুন: শ্রীলংকান প্রেসিডেন্টের পদত্যাগপত্র গৃহীত

কয়েক মাসব্যাপী তীব্র গণ আন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে দেশ ত্যাগ করেন। তিনি প্রথমে মালদ্বীপ এবং পরে সেখান থেকে সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুর থেকেই তিনি ই-মেইল করে স্পিকার বরাবর তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

রনিল বিক্রমাসিংহে/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *