২৫ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন। দ্রৌপদী মুর্মু ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি এবং সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রথম আদিবাসী মহিলা। পাশাপাশি স্বাধীন ভারতে জন্ম নেয়া প্রথম রাষ্ট্রপতি হলেন তিনি।
সোমবার সকাল সোয়া ১০টায় ভারতীয় পার্লামেন্টের সেন্ট্রাল হলে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। খবর: হিন্দুস্তান টাইমস।
ভারতের বিদায়ী রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং তার স্ত্রী সবিতা কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন।
২৫ জুলাই ভারতের প্রজাতন্ত্র দিবসের দিনে শপথ নেবার একটি ঐতিহ্য রয়েছে ১৯৭৭ সাল থেকে। সে ধারাবিহকতায় শপথ নেয়া দশম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। তার আগে ২৫ জুলাই শপথ নেয়া রাষ্ট্রপতির সংখ্যা ৯। ১৯৭৭ সাল থেকে শুরু করে দেশের সব রাষ্ট্রপতিই ২৫ জুলাই শপথগ্রহণ করেছেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ শপথগ্রহণ করেছিলেন ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।
ভারত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply