আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূবাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে ঘন কুয়াশার মধ্যে শবযাত্রায় একটি ট্রাক উঠে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে নানচাং কাউন্টির ইউলান শহরকে সংযোগকারী মহাসড়কে বড় ধরনের ওই দুর্ঘটনা ঘটে। খবর: আলজাজিরা।
নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে ওই এলাকায় দৃষ্টিসীমা কমে গেছে। শবযাত্রায় পেছন থেকে লোকজনকে চাপা দেয় একটি ট্রাক। সে কারণে চালকদের ধীরগতিতে, সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেয়া হয়েছে।
কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় গত মাসেও চীনের মধ্যাঞ্চলে মহাসড়কে বড় ধরনের এক দুর্ঘটনায় পড়ে শতাধিক যানবাহন। তাতে অন্তত একজন নিহত হন।
গত সেপ্টেম্বরে গুইঝো প্রদেশে একটি বাস সড়কে উল্টে গেলে ২৭ যাত্রীর প্রাণহানি ঘটে।
চীন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply