বিনোদন ডেস্ক: শুরু হতে যাচ্ছে দশম প্রাচ্য-চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম রাখা হয়েছে ‘শান্তি ও সম্প্রীতির সন্ধান’। তের দিনের এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন প্রবীণ ও নবীন ৫৪ জন শিল্পী।
রাজধানীর প্রগতি সরণীর অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস-এ প্রদর্শনী শুরু হবে ১৮ জানুয়ারি। শেষ হবে ৩০ জানুয়ারি।
প্রদর্শনীটি আয়োজন করেছে প্রাচ্য-চিত্রকলা অনুশীলন সংঘ। সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মলয় বালা।
প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন: অধ্যাপক আবদুস সাত্তার, অধ্যাপক আব্দুস শাকুর শাহ, অধ্যাপক ড. মলয় বালা, আব্দুল্লাহ আল বশীর, আফরোজা জামিল কঙ্কা, আফসানা আকতার মিম, এগনেস শ্রেয়া গোমেজ, অমিত নন্দী, আতিফা আশরাফী অনন্যা, বাপ্পী পাল, দেবজ্যোতি বর্ষণ, দেবাশীষ বিশ্বাস, দীপিকা ভূঁইয়া, দীপ্ত আচার্য্য, হাসুরা আক্তার রুমকি, হোসনে আরা, ইসকান্দার মির্জা, কিশলয় রায় স্বচ্ছ, এম এ আজিজ, মুসলিম মিয়া, নাজমুল হক বাপ্পি, আমিনুল ইসলাম, বদরুজ্জামান খান, বাদশা হারুন নূর রশিদ, মেহেরুন নাহার, মণীদীপা দাশগুপ্ত, মিশকাতুল জান্নাত, মোশতাক আহমেদ, ফাতেমা ইয়াসমিন, মুর্তজা বশীর, নিখিল চন্দ্র পাল, প্রগতি চাকমা, প্রমা কর্মকার, রাহেলী রুবাইয়াৎ, রতন পাল, সামিনা জামান, শাহানুর মামুন, শাকিলা খান চয়ন, শারমিন আক্তার লিনা, সৌরভ ঘোষ, শুভজিৎ পাল, শম্ভু আচার্য্য, সুদীপ্ত বসাক অর্ণব, সুমন কুমার বৈদ্য, সুশান্ত কুমার অধিকারী, তামজিদা মুশফিক প্রভা, তরিকুল ইসলাম হীরক, তাসলিমা আক্তার বাঁধন, টাইগার নাজির, ত্রিবেদী গোপাল চন্দ্র, তুষার তালুকদার ও জাহাঙ্গীর আলম।
অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস-এর ঠিকানা: ৩০/২, ৩০/৩ প্রগতি সরণি (১৫ তলা), শাহজাদপুর, ঢাকা ১২১২।
উল্লেখ্য, হলি আর্টিজানে জঙ্গী হামলায় নিহত হন অবিন্তা কবীর। তার মৃত্যুর পর গড়ে তোলা হয় অবিন্তা কবীর ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনেরই একটি অংশ অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস। এটি আগে অ্যাথেনা গ্যালারি হিসেবে পরিচিত ছিল।
চিত্র প্রদর্শনী/এটি/কিউটি














Leave a Reply