বিনোদন ডেস্ক: রাজধানীতে চলছে শিল্পকর্ম প্রদর্শনী। এতে অংশ নিচ্ছেন ৮১ জন শিল্পী। রাজশাহীকেন্দ্রিক শিল্পীদের শিল্পকর্ম নিয়ে রাজধানীর ধানমণ্ডিতে শুরু হয়েছে এ প্রদর্শনী।

ART Exhibition
২৭ ডিসেম্বর শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল বারক আলভী। রাজধানীর ধানমণ্ডি ৪-এ সফিউদ্দিন শিল্পালয়ে সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আয়োজক সোসাইটি অব ফাইন আর্টস (সোফা)।
উদ্বোধন পর্বে সভাপ্রধান ছিলেন সংগঠনের সভাপতি শিল্পী কাজী গোলাম কিবরিয়া। অুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের সাবেক কিউরেটর শিল্পী তরুণ ঘোষ, শান্তা মারিয়াম ইউভিার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক ও শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মুস্তাফা জামান।
অনুষ্ঠানে বক্তারা দেশে একটি শিল্পীপল্লী গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময় তারা শিল্পীদের নানান সমস্যা, বিশেষত দেশজুড়ে শিল্পকর্ম প্রদর্শনে অবকাঠামোগত সমস্যার কথা বলেন।
প্রদর্শনীটি আগামী ২ জানুয়ারী রাত আটটা পর্যন্ত চলবে।
প্রদর্শনী/টিটি/কিউটি














Leave a Reply