শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা

১ মার্চ ২০২২ (বিনোদন ডেস্ক): টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ফের মামলা দায়ের হয়েছে। বন্যপ্রাণী জোর করে আটক রাখার অভিযোগে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯এ ধারায় মামলা হয়েছে। প্রাণী সুরক্ষা দপ্তর থেকে শ্রাবন্তীকে আইনি নোটিশও পাঠিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ৭ বছরের জেল পর্যন্ত হতে পারে শ্রাবন্তীর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী। যেখানে দেখা যায়, একটি বেজিকে হাতে নিয়ে আদর করছেন অভিনেত্রী। ওই বেজির গলায় ছিল বকলস এবং বাঁধা ছিল মোটা চেইনের সাথে।

ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, ‘আচমকা ছোট্ট বন্ধুটির সাথে দেখা হলো’।

ভারতীয় গণমাধ্যমের খবর, ওই ছবিটি নিয়েই বিপাকে পড়লেন শ্রাবন্তী। তার বিরুদ্ধে বণ্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯ ধারায় মামলা হয়েছে। শিগগিরই কলকাতার সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।

এ বিষয়ে ভারতের বনদপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, বন্যপ্রাণীকে এভাবে বন্দি করে রাখা অপরাধ। শ্রাবন্তীর মতো একজন তারকা এমন কাজ করে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে আরও বড় অন্যায় করেছেন। এটা দেখে অনেকে প্রভাবিত হতে পারেন। অভিনেত্রীর উচিত বনদপ্তরের সাথে সহযোগিতা করা এবং বন্যপ্রাণ সংরক্ষণের এই লড়াইয়ে আমাদের সাহায্য করা।

এ বিষয়ে শ্রাবন্তী এখনও মুখ না খুললেও তার আইনজীবী এসকে হাবিবউদ্দিন জানান, বনদপ্তরের কর্মকর্তাদের সাথে দেখা করে আগে পুরও বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানবেন তিনি। এরপরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

শ্রাবন্তী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *