শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের নতুন সরকার গঠনের দাবি

১১ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার দায়িত্ব নেয়ার জন্য একটি নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছে দেশটির বিক্ষোভকারীরা।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সহিংসতা বন্ধ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। খবর: আলজাজিরা।

এর আগে সোমবার দিনভর সহিংসতায় আটজন নিহত হয়েছেন। পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বা জীবনের জন্য হুমকি সৃষ্টিকারী যে কোনও ব্যক্তিকে সরাসরি গুলি করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে।

সরকার সামরিক বাহিনী ও পুলিশকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই যে কাউকে আটক ও জিজ্ঞাসাবাদ করার ব্যাপক ক্ষমতা দিয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া এক টুইটে বলেছেন, সাংবিধানের ভিত্তিতে ঐকমতের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার ও অর্থনৈতিক সংকট সমাধানে সব ধরনের চেষ্টা করা হবে।

কিন্তু প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা ফের একত্রিত হয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ক্ষমতাসীন দলের সমর্থকরা যেখানে হামলা চালিয়েছিল কলম্বোর সেই ‘গোটা গো গামা’ বিক্ষোভস্থলেও ফের জড়ো হয়েছে তারা।

আরও পড়ুন: শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদত্যাগ

স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে ধুঁকছে শ্রীলঙ্কা। বিদেশি মুদ্রার মারাত্মক ঘাটতির কারণে খাদ্য, ওষুধ ও জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিও বন্ধ হয়ে আছে।

শ্রীলঙ্কা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *