২৯ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): অভিনেতা আমির সিরাজীর অবস্থা সংকটাপন্ন। ঢাকায় নিয়ে আসা হচ্ছে তাকে। গত ২৭ ডিসেম্বর হৃদরোগ আক্রান্ত হয়েছিলেন এ অভিনেতা। হাসপাতালে ভর্তি করা হলে তার হার্টে সমস্যা ধরা পড়ে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় মেয়ে নুরজাহান সিরাজী।
নুরজাহান জানান, দুইদিন আগে রাতে পান খেয়ে তার বাবা প্রচণ্ড ঘামতে থাকেন। তারপর শুরু হয় বুকের ব্যাথা। শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে দ্রুত গফরগাঁওয়ের একটি হাসপাতলে নেয়া হয়। অবস্থা আরও খারাপ হওয়ায় সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
নুরজাহান আরও জানান, ডায়াবেটিকস, উচ্চরক্তচাপসহ নানা সমস্যায় ভুগছেন আমির সিরাজী। আর অবস্থা গুরুতর। ডাক্তাররা তাকে ঢাকায় নিয়ে আসার পরামর্শ দিয়েছেন। এই মুহূর্তে তিনি কথা বলতে পারছেন না। কথা বলতে গেলেই জড়িয়ে যাচ্ছে।
যাত্রাপালায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন আমির সিরাজী। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’ সিনেমায় প্রথম অভিনয় করেনে এ অভিনেতা। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’।
বিনোদন/এসকেএম
















Leave a Reply